জামালপুরে রাজনীতি থেকে অবসর নিলেন আ.লীগ নেতা

Aug 30, 2025 - 18:25
 0  52
জামালপুরে রাজনীতি থেকে অবসর নিলেন আ.লীগ নেতা

মেহেদী হাসান,জামালপুর: জামালপুরের মেলান্দহে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতিকের নির্বাচিত ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা। শনিবার (৩০ আগস্ট) দুপুরে মেলান্দহ বাজারে নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। কিসমত পাশা বলেন, বয়সজনিত অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতির সঙ্গে থাকতে পারছেন না। তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে প্রথমে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি । পরবর্তীতে মেলান্দহ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু এখন বয়স ও শারীরিক সমস্যার কারণে রাজনীতি করা আর সম্ভব হচ্ছে না। তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। তবে মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow