হাদী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ, গায়েবী জানাযা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে উক্ত গায়েবী জানাযা অনুষ্ঠিত। জানাযা শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে গিয়ে দোয়া মাহফিল ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে কর্মসুচির সমাপ্ত ঘোষনা করা হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে ভারতের আগ্রাসন, রুখে দাও জনগণ, ‘আওয়ামী লীগের দালালের হুঁশিয়ার সাবধান, ‘ লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, ‘আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা কব’ ‘লীগ ধর জেলে ভর’সহ নানা শ্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবির সেক্রেটারী মেহেদী হাসান, সাবেক সভাপতি মাওলানা জিয়াউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসেন, জুলাই যোদ্ধা ইমরান হোসেন ইমু, নাজমুল হোসেন রনি প্রমুখ। এসময় সেখানে ছাত্রশিবিরের নেতা-কর্মী, সাধারন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফেরত এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান। তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এর আগে গায়েবী জানাযা নামাজে ইমামতি করেন, সাবেক ছাত্রশিবির এর সভাপতি মাওলানা জিয়াউর রহমান।## ১৯.১২.২৫
What's Your Reaction?