মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান 

Dec 21, 2025 - 17:59
 0  14
মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান 

‎মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে সামাজিক সেবামূলক সংগঠন সংগঠন টি এম ওয়েভ ফাউন্ডেশনের ( টিএমএফ) মাধ্যমে শীতবস্ত্র, বোরো ধান বীজ, শিক্ষাবৃত্তি, কম্পিউটার বিতরণ ও অর্টিজম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

‎রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিকার জনার্দ্দনপুর এলাকায় টি.এম. ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীম এর সভাপতিত্বে টি.এম. ওয়েভ ফাউন্ডেশনের সদস্য হারুন অর রশিদ সঞ্চালনায় ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, সোসাল ইসলামী ব্যাংক আবুতোরাব বাজার ম্যানেজার শাখাওয়াত হোসেন চোধুরী,জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ নন্দী, জোরারগঞ্জ থানা জামায়াতের ইসলামী বাইতুল মাল সম্পাদক আব্দুল গফুর, মীরসরাই উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, তরুণ সংগঠন ও সংগঠনের অন্যতম সদস্য এম এ হানিফ মিঝি সহ প্রমুখ।


‎এই সময় প্রায় ৫শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র, ১হাজার মানুষের মঝে মোজা, ১শত পরিবারের মাঝে কম্বল, ১শত প্রান্তিক কৃষকের বোরো ধানের বীজ, শিক্ষা বৃত্তি , অটিজম শিশু সহযোগিতা এবং কম্পিউটার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow