মাদারীপুরের কালকিনি পৌরসভায় মেয়র প্রার্থী মামুন শিকদারের সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেয়র প্রার্থী মো. মামুন শিকদারের সাথে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, সমর্থক, এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন, উপজেলা যুবদলের নেতা ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মো. মামুন শিকদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার প্রত্যাশায় তিনি ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং “মামুন শিকদার তরুণ, সৎ ও পরিশ্রমী নেতা। তাঁর নেতৃত্বে কালকিনি পৌরসভা নতুন গতি পাবে। মতবিনিময় সভায় মামুন শিকদার বলেন, আশা করি আমার নেতা মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন ভাই আসন্ন পৌরসভা নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন ও সমর্থন দিবেন। আমি আমার দল ও পৌর সভার সকল নাগরিকদের নিয়ে কাধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করবো। দলীয় ঐক্য জোরদার করা এবং আগামী নির্বাচনকে ঘিরে এ ধরনের মতবিনিময় সভা প্রত্যেক ওয়ার্ডে চলতে থাকবে।
What's Your Reaction?