সাতক্ষীরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ

Jun 1, 2026 - 20:15
 0  12
সাতক্ষীরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রুপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা যুবদেলর আয়োজনে সোমবার দুপুর ১টায় শহরের বাস টার্মিনাল চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রাম ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। এসময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ প্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।## ০১.০৬.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow