সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

Apr 9, 2026 - 20:15
 0  6
সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং  জাতীয় ক্রীড়া পরিদপ্তর অনুমোদিত ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয়। 
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। 
প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, সকল খেলায় শারীরিক ফিটনেস ঠিক রাখে। একই সাথে শরীর সুস্থ রাখে। সাঁতার জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে জীবন রক্ষা করা যায়। এজন্য প্রত্যেকেরই সাঁতার শেখা খুবই জরুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফুটবল কোর্চ ইকবাল কবির খান বাপ্পি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, সাঁতার প্রশিক্ষক ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমূখ।
মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কোর্সে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।##


০৯.০৪.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow