বাসাইলে সুন্দরীখাল খনন কাজের উদ্বোধন

Apr 9, 2026 - 20:13
 0  4
বাসাইলে সুন্দরীখাল খনন কাজের উদ্বোধন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে প্রায় ৫ হাজার মিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাবলা ইউনিয়নের ভৈরপাড়া-টেঙ্গুরিয়াপাড়ায় সুন্দরীখাল খনন কাজের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্তাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ইপিজিজি কর্মসূচীর আওতায় বংশাই নদীর শাখা হতে আরোহা, জীবনশ্বর, ছয়শত এবং সুন্দরীখাল ও কাশিল ইউনিয়নের বংশাই নদী থেকে নাকাসিম, লাঙ্গুলিয়া, পিচুড়ী, স্থলবল্লা ,বাথুলি বিল, করোটিয়া পাড়ার এই খালগুলি প্রকল্পের আওতায় খনন করা হবে।

খালখনন কর্মসূচীর উদ্বোধনের সময় বাসাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বাসাইল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান তুহিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে।

মোহাম্মদ নাসির মিয়া 
বাসাইল, টাঙ্গাইল 
০৯/০৪/২০২৬
০১৯২৬৮০৫৬০৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow