ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

Jan 13, 2026 - 23:19
 0  15
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং মাইনোরিটি দলের প্রার্থী রুবেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব হোসেন, কালিগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক নাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ জুয়েল হোসেন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল ওহাব, সেক্রেটারি মোঃ আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমান। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানগণ। বক্তারা বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, অনিয়ম ও প্রভাব বিস্তারের চেষ্টা বরদাস্ত করবে না-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা। সভায় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে তিনি এসময় সকল পক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।## ১৩.০১.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow