সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও টর্চ লাইট জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও টর্চ লাইট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার কাঁকডাঙ্গা, চান্দুড়িয়া ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ির একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করা হয়।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্বশ্মান ঘাট নামক স্থান হতে ভারতীয় জয় সুপার টর্চ লাইট জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও টর্চলাইট গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।##
০৯.০৪.২৬
What's Your Reaction?