মাদারীপুরে গ্রামীণ সড়ক পরিস্কার পরিচ্ছন্ন করলো বনগ্রাম যুব উন্নয়ন সংগঠন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে গ্রামীণ সড়ক, ঈদগাঁ ও গন-কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করলো বনগ্রাম যুব উন্নয়নের সদস্যরা। আজ শুক্রবার সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় বনগ্রাম যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে বনগ্রাম ঈদগাঁ, বনগ্রাম গন-কবরস্থান এবং কাঠেরপুল পাকা সড়ক থেকে শুরু করে মাওলানা আঃ বারি সাহেবের মাদরাসা পর্যন্ত প্রায় ২কিঃমিঃ পাকা সড়কের আগাছা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এ সময় সংগঠনের প্রায় ৩০জন সেচ্ছাসেবী এ কাজে অংশ গ্রহন করেন। বনগ্রাম যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মাও. মোঃ মহসীন উদ্দীন আজাদী বলেন, আগামিতেও এমন জনকল্যান মূলক কাজ করবো। ডাসার উপজেরা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, তাদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অন্যান্যরা ও এসমন উদ্যোগ নিবেন বলে আশা করি।
What's Your Reaction?