বাসাইলে দু'দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Apr 8, 2026 - 15:39
 0  4
বাসাইলে দু'দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু'দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অশীষ কুমার সরকার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে ই লাইলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মেলায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ মেলায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে উঠতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’ মেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের মোট ১৪ টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির উপর তাদের নিজস্ব উদ্ভাবিত প্রজেক্ট সমুহ সকাল থেকে বিকেল পর্যন্ত উন্মুক্ত ভাবে প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মোহাম্মদ নাসির মিয়া বাসাইল, টাঙ্গাইল ০৮/০৪/২০২৬ ০১৯২৬৮০৫৬০৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow