বাউবি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Apr 2, 2026 - 20:56
 0  6
বাউবি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি। 
মানসম্মত শিক্ষা সহ শিক্ষার্থীর  সংখ্যা  বৃদ্ধি  করতে বাউবি প্রশাসন উদ্যোগী হয়েছেন। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে  শিক্ষার্থী হ্রাস, ভর্তি তে অনাগ্রহী ও  শিক্ষণ  প্রক্রিয়ায় এ নব ধারাবাহিকতায় বিভিন্ন  জেলায় মতবিনিময় সভার আয়োজন  করা হয়। 

২ এপ্রিল  ২০২৬ ( বৃহ্শপ্রতিবার)  সকাল ১০ টায়  নগুয়াস্হ বাউবি' র  কিশোরগন্জ উপ- আঞ্চলিক  কার্যালয়ে  অনুষ্ঠিত  মতবিনিময়  সভায় প্রধান অতিথি  ছিলেন বাউবি' ময়মনসিংহ  আঞ্চলিক কার্যালয় এর   পরিচালক  মোঃ আশরাফুল ইসলাম । বিশেষ অতিথি  ছিলেন  সরকারী মহিলা কলেজের  উপাধ্যক্ষ  প্রফেসর আজিজ আহম্মেদ হুমায়ুন।

কিশোরগঞ্জ  উপ - আঞ্চলিক  কার্যালয়ের  যুগ্ন পরিচালক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায়  গঠনমূলক  পরামর্শ তুলে ধরে  বক্তব্য  রাখেন আরএস আইডিয়াল কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, পাকুন্দিয়া  সরকারী কলেজের সহকারী অধ্যাপক  মোঃ মাহবুবুর রহমান, ওয়ালী নেওয়াজ খান কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইকবাল ভুইয়া, কিশোরগঞ্জ সরকারী সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের  সমন্বয়কারী মোঃ এনায়েত হোসেন, করিমগন্জ গার্লস্ পাইলট স্কুলের সমন্বয়কারী মোঃ গোলাম ফারুক,  সাংবাদিক  পরিষদ সভাপতি শাহ মোঃ সারওয়ার জাহান, কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক রিয়াদ আহাম্মেদ প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow