সন্ত্রাসী দুই সহোদরের দাপট ক্যান্সার আক্রান্ত বিধবা নাহার গৃহবন্ধী ও মানবেতর জীবন যাপন

Mar 8, 2026 - 15:00
 0  8
সন্ত্রাসী দুই সহোদরের দাপট ক্যান্সার আক্রান্ত বিধবা নাহার গৃহবন্ধী ও মানবেতর জীবন যাপন

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ  প্রতিনিধি। 

কিশোরগঞ্জ শহরের বএিশ (তিতাস গ্যাস কার্যালয়ের  বিপরীতে) বিধবার জায়গা দখল করে পথ আটকিয়ে দিয়েছে দুর্বৃত্ত রা। এতে মানবতর জীবন যাপন করছেন ক্যান্সারে আক্রান্ত স্বামীহারা নাহার (৪৫)। 
জানাযায় এই অসহায় নাহার তার স্বামীকে হারিয়েছেন প্রায় তিন চার বছর পূর্বে। ছোট দুইটি সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে কোন রকমে  দিন কাটায় নাহার (৪৫)। 
নাহার দীর্ঘদিন ধরে বেস্ট ক্যান্সার আক্রান্ত। তার একমাত্র আয়ের উৎস সেলাই মেশিন দিয়ে কোনরকম দিন কেটে চলেছে দুই সন্তান নিয়ে। 

জানাগেছে , ২০১৩ সনে পুলিশ অফিসার ওসি আব্দুল হাই তার  জীবদ্দশায় দুইপুএ ও তিনকন্যার মাঝে বসতবাড়ীটি লিখিত দলিল মূলে বন্টন  করে দিয়েছিলেন।  নাহারের স্বামী ফারুক ও ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।  
নাহার তার শ্বশুরের দেওয়া জায়গাতে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন দীর্ঘদিন ধরে। 
সম্প্রতি কনিষ্ঠ  ভাই  কামাল তার অংশ অন্য একজনের নিকট বিক্রয়  করলে   ক্রেতা এনামুল  বিধবার নাহার ক্যান্সার আক্রান্ত জানার পর সুযোগ খুঁজতে থাকে কিভাবে তার বাড়িতে দখল করা যায়। এজন্য কয়েক দফা তার  সন্ত্রাসী ভাই নাজিরসহ আরো ৬-৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপকে ক্যান্সারে আক্রান্ত নাহার কে হুমকি ধামকি দিয়ে বাড়ী দখল করার জন্য  পায়তারা করতে থাকে। 
ভুক্তভোগী নাহার নাজিরের হুমকি পেয়ে বাবার বাড়িতে চলে গেলে কয়েকদিন পর বাড়িতে এসে দেখতে পান যে এনামুল  ও তার ভাই নাজির এর নেতৃত্বে  বাসার চলার পথ বন্ধ করে দিয়ে 
বিশাল প্রাচীর  নির্মাণ করেছেন। এ বিষয়ে নাহার  এনামুল ও তার ভাই নাজিরকে প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে চাইলে  বাকি জায়গা দখল সহ প্রাণ নাশের  হুমকি দেয়। 
সরেজমিনে  অনুসন্ধান  করতে গিয়ে দেখা যায়  এনামুল এর ভাই  নাজির  উক্ত মহিলা কে জনসমক্ষে  উত্যক্ত করে  আসছে। বৃহৎ প্রাচীর  নির্মাণ করার মাধ্যমে  প্রায় তিন টি পরিবারের সদস্যদের চলার পথ বন্ধ করে চরম প্রতিবন্ধকতা  তৈরী করে দেয়।
ক্যান্সারে আক্রান্ত ভুক্তভোগী আর না পেরে  জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নাম্বারে কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং আইনগত প্রতিকার চান। 

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ আবুল কালাম ভূঁইয়াকে  মূঠো ফোনে এ প্রতিনিধি  উক্ত মহিলার নিরপওা বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কে জানান ক্যান্সারে আক্রান্ত বিধবা মহিলা চলাচলের রাস্তা বন্ধ করে রাখার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী কার্যকলাপ করে কারো জানমালের নিরপওা বিঘ্নিত করতে দেয়া হবে না। 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ক্যান্সার আক্রান্ত বিধবা র পায়ে চলার রাস্তা  বন্ধের  বিষয়টি অবহিত   হয়েছেন বলে জানাগেছে। 

অনতিবিলম্বে  বিধবার বাড়ীর ভিতর  থেকে প্রাচীর  নির্মাণ কাজ বন্ধ সহ এ অনৈতিক  প্রাচীর অপসারণ করতে প্রশাসন এর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। প্রতক্ষ্যদর্শীরা জানান এক সময়ে রাজনৈতিক ছএছায়ায় সিন্ডিকেটের  প্রভাব  ও কালো টাকার দাপটে জায়গার মূল্য না দিয়েই রেজিস্ট্রী নেন। এখন ফারুক মারা যাওয়ায় অসহায়ত্বের সুযোগে এগুলো করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow