সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, খেলায় ভোলা জেলা দলকে ৪-১ গোলে হারালো সাতক্ষীরা জেলা দল
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা ঃ “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলটুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠ পোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, ছাত্রনেতা মো. আরাফাত হোসেন প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল ৪-১ গোলে ভোলা জেলা দলকে হারিয়ে জয়লাভ করে। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করলেও দ্বিতীয়ার্ধে সাতক্ষীরা জেলা দল টানা তিনটি গোল করে জয় নিশ্চিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, শেখ ফরিদ, সরকারি রেফারির দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ ও মো. রমজানআলী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান।##
What's Your Reaction?