তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
বাচ্ছু পাটোয়ারী,মীরসরাই প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর ) সকালে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মনজুর হোসেনের সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারী মাওলানা মফিজুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভায় তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার লেখা—পড়ার মান উন্নয়ন ও মাদ্রাসার সামগ্রীক উন্নয়ন বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মনজুর হোসেনে বলেন, এ মাদ্রাসার শিক্ষকগণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। তাদের সঠিক গাইডলাইন ও শিক্ষাদানের মাধ্যমে এ মাদ্রাসা থেকে রাষ্টের বড় বড় আলেম,হাফেজ সহ ইসলামী চিন্তাবিদ তৈরি হবে। তিনি আরো বলেন, প্রতিবারের ন্যায় আগামীতে ও ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করবে । শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী , প্রাক্তন ছাত্র, অভিভাবক সহ এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আমানুল ইসলাম ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
What's Your Reaction?