মাদারীপুরে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে আহত স্কুল ছাত্রর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে বিদ্যুৎ পৃষ্ঠে আহত স্কুল ছাত্র রোকন সরদার মারা গেছে। গতকাল বিকেলে কালকিনি পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর নয়ন হাওলাদারের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় ছাদের ওপর ১লক্ষ ৩৩হাজার ভোল্টেজের তারের সাথে ঘুড়ি পেচিয়ে যায়। পেঁচানো ঘুড়ি নামাতে গেলে স্কুল ছাত্র রোকন সরদার(১২) বিদ্যুৎ পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় স্কুল ছাত্র রোকন সরদার। মৃত রোকন সরদার কালকিনি পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালকিনি থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান, আইনি ব্যাবস্থার মাধ্যমে শিশুটির মরদেহ ঢাকা বার্ন ইউনিট হাসপাতাল থেকে মাদারীপুর আনার ব্যাবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনা স্থান পুলিশ পরিদর্শ করেছে।
What's Your Reaction?