‘আতরবিবিলেন’-এর রোমান্টিক গান প্রকাশ্যে
মিজানুর রহমান লাবুর বহুল আলোচিত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আতরবিবি লেন’-এর প্রথম গান প্রকাশিত হয়েছে। ‘তোরই মায়ায়’ শিরোনামের এই রোমান্টিক গানটি গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনলাইনে অবমুক্ত করা হয়।
গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী আকাশ মাহমুদ ও বন্যা তালুকদার। জাকির মাস্টারের কথায় আধুনিক ফোক এবং রোমান্টিক ঘরানার সংমিশ্রণে তৈরি এই গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
রোহান বেল্লালের কোরিওগ্রাফিতে গানটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ফারজানা সুমী ও নবাগত মোস্তফা প্রকাশ। দৃষ্টিনন্দন লোকেশনে ধারণকৃত এই গানে দুই তারকার সাবলীল উপস্থিতি একটি সরল ও সুন্দর প্রেমের গল্প ফুটে উঠেছে।
নির্মাতা মিজানুর রহমান লাবু বলেন, গানটি চলচ্চিত্রের মূল গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে। আমরা চেয়েছি দর্শক যেন মাটির ঘ্রাণ এবং আধুনিক সুরের একটি দারুণ সমন্বয় পায়। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, সামাজিক ও রোমান্টিক গল্পের প্রেক্ষাপটে নির্মিত 'আতরবিবি লেন’ সিনেমাটি খুব শিগগিরই সারাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলছে।
What's Your Reaction?