কিশোরগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারী কর্মচারীদের নির্বাচন বর্জনের ঘোষণা
সারওয়ার শাহ, কিশোরগঞ্জ প্রতিনিধি।
নবম পে স্কেল প্রদানের দাবীতে কিশোরগন্জ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের দ্বিতীয়, তৃতীয় ও চতূর্থ শ্রেণীর কর্মচারীরা মিছিল করেন।
৫ ফেব্রুয়ারী ( বৃহ্শপ্রতিবার) সকাল সাড়ে দশটায় কিশোরগন্জ জেলা প্রশাসক এর কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিলে প্রায় ৩ শতাধিক সরকারী কর্মচারী এতে অংশগ্রহণ করেন। বিক্ষুদ্ধ কর্মচারীদের পক্ষে জ্বালাময়ী বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কলিমউদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী মোকলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোঃ হায়দার আলী, মৎস্য অধিদপ্তরের মোঃ ইমরান, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মোঃ সাইফুল ইসলাম, নার্সিং এসোসিয়েশনের মিনা রাণী, এমপিওভূক্ত শিক্ষক সমিতির নেতা সাইয়েদুর রহমান, স্হানীয় সরকারের অধীনস্ত কিশোরগঞ্জ পৌরসভার মোঃ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
What's Your Reaction?