এই নির্বাচন মুক্তিযুদ্ধের অস্তিত্ব টিকিয়ে রাখার নির্বাচন...খোকন তালুকদার
মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের গনতন্ত্র স্বাধীনতা কি ভাবে টিকে থাকবে সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত, এই নির্বাচন আমি মনে করি মুক্তিযুদ্ধের অস্তিত্ব টিকিয়ে রাখার নির্বাচন।
মাদারীপুর-৩ আসনের ধানের র্শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার খোকন আজ শুক্রবার বিকেলে ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে পাথুরিয়ারপাড় সংলগ্ন বালুর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইসমাইল হাওলাদার, ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?