মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মাসুদ রানা

May 3, 2026 - 18:22
 0  5
মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান  মাসুদ রানা

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ী এলাকা ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনসংযোগ শুরু করেছেন মাসুদ রানা। তিনি পেশায় একজন আইনজীবী। মাসুদ রানা টাঙ্গাইল জজকোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার সংস্থার মধুপুর শাখার আইন বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। মাসুদ রানা ছোটবেলা থেকেই ফুলবাগচালাসহ বিভিন্ন এলাকার মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছেন। তিনি ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দাদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে থাকেন। তিনি এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার জন্য এলাকাবাসীর চাপের মুখে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। বিগত রমজান থেকে প্রতিনিয়ত তিনি ফুলবাগচালা গ্রামে গ্রামে জনসংযোগ করে চলছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow