মীরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংর্বধনা ও ট্রফি উম্মোচন অনুষ্ঠিত

May 3, 2026 - 18:21
 0  4
মীরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংর্বধনা ও ট্রফি উম্মোচন অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি :- "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে সামনে রেখে, চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলে র উদ্যোগে মীরসরাইয়ে ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা'র ট্রপি উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১১টায় মিরসরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ এর সঞ্চালনায়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।  উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর। ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মুছা প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ আবুনছর,সহ প্রমুখ  এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই কথা প্র ক্রীড়া কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা জানান বক্তারা। জাতীয় ফুটবল অঙ্গনে অবদান রাখার লক্ষ্যে গ্রামীম পর্যায়ে উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow