মাদারীপুরে হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

Jun 27, 2026 - 11:31
 0  7
মাদারীপুরে হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাঁচখোলা 'উদয়ন সংঘের উদ্যেগে শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা মুক্তিসেনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম সারোয়ার। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন সংঘ, পাঁচখোলার সভাপতি জনাব মো: এমরান আহমেদ (পলাশ মুন্সী)। প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মাশুকুর রহমান বলেন, "হাডুডু আমাদের জাতীয় খেলা এবং বাঙালির প্রাণের উৎসব। আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্যবাহী খেলাটি আজ প্রায় বিলুপ্তির পথে। উদয়ন সংঘের এই আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে অনন্য ভূমিকা পালন করবে।" বিশেষ অতিথি ডা. গোলাম সারোয়ার তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে মাঠের ক্রীড়া চর্চা আরও বাড়ানোর তাগিদ দেন। পাঁচখোলা ও আশেপাশের এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে করতালি ও উল্লাসের মাধ্যমে ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow