ঐতিহাসিক পাগলা মসজিদে দানের ৪৩ বস্তা টাকা ব্যাংকে প্রেরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো যেন অলৌকিক প্রাপ্তির খনি। আবারও বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারে ভরে উঠেছে মসজিদের দানবাক্সগুলো। আজ শনিবার (২৭ জুন) সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার সংগৃহীত টাকা জমা করতে হয়েছে ৪৩টি বড় বস্তায়! ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবার। মসজিদ কমিটি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি তিন মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হয়। তবে এবার দীর্ঘ ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হলো। পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদসংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২৫০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৩ জন খাদেম ও রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা।
What's Your Reaction?