বারৈয়ারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
কমল পাটোয়ারি,মিরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়ারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী প্রদীপ কুমার দে (৬৭) নিহত। সোমবার ২৩ তারিখ সকাল ৬টায় বারৈয়ারহাট বাজারে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাস স্ট্যান্ডে একটি কাভার্ড ভ্যানের চাপায় তিনি নিহত হন। তিনি পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক কাজে চট্টগ্রাম যাওয়ার জন্য তিনি রাস্তায় উঠেছন। বলে জানিয়েছেন উনার স্বজনরা। প্রদীপ কুমার দে (প্রাক্তন সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ - মিরসরাই উপজেলা, এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ - চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য)। স্থানীয়দের মতে, বারইয়ারহাটে একটি আন্ডারপাস থাকলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেতো। তাই তাঁরা এই দুর্ঘটনার পর বারৈয়ারহাটে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানান, যাতে ভবিষ্যতে আর কোনো মূল্যবান প্রাণ অকালে ঝরে না যায়।
What's Your Reaction?