মীরসরাইয়ে ব্রাদার্স এলিভেন্ট ও বসুন্ধরা ক্লাবের উদোগে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে-২০২৬ এর উদ্বোধন
বাচ্ছু পাটোয়ারী কমল,মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড গোপালপুর চৈতন্যেরহাট বাজারের দক্ষিণ পাশে ব্রাদার্স এলিভেন্ট ও বসুন্ধরা ক্লাবের উদোগে ৮টি দল নিয়ে জমকালো আয়োজন মধ্য দিয়ে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
সোমবার ( ১৩ এপ্রিল ) বিকালে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন,মোঃ সেলিম উদ্দীন সভাপতি বসুন্ধরা ক্লাব ও মোঃ রেদোয়ান মাষ্টার সাধারন সম্পাদক বসুন্ধরা ক্লাব । সভাপতিত্ব করেন, মোঃ মিজানুর রহমান সাবেক সভাপতি ৮নং দুর্গাপুর ইউনিয়ন ছাএদল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজী নিজাম উদ্দীন সদস্য মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা ও সাবেক সদস্য সচিব, মীরসরাই উপজেলা বিএনপি।
আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ মোঃ জসিম উদ্দীন আহবায়ক ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, আজিজুল হক মেম্বার সদস্য সচিব ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,সামসুদৌহা মামুন সিনিয়র যুগ্ম আহবায়ক ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,শহিদুল ইসলাম শহিদ যুগ্ম আহবায়ক ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,শহিদুল ইসলাম কন্ট্রাক্টর যুগ্ম আহবায়ক ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, সাইফুল ইসলাম সদস্য ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, আবুল কালাম সদস্য ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, মনির হোসেন বিএনপি নেতা ,৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, ইউসুফ মিয়া সাবেক সদস্য সচিব ৮নং দুর্গাপুর ইউনিয়ন যুবদল,ফারুক হোসেন ভূঁইয়া বিএনপি নেতা ,৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, আমজাদ হোসেন রাজু সাবেক আহবায়ক ৮নং দুর্গাপুর ইউনিয়ন ছাএদল, সুজন আচার্য্য সাবেক সদস্য ৮নং দুর্গাপুর ইউনিয়ন ছাএদল,মোঃ আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক মীরসরাই উপজেলা জাসাস,আশরাফুল হাসান চৌধুরী তপন সাবেক ২নং ওয়ার্ড সভাপতি ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, আকলিমা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক,মোঃ বাবুল কন্ট্রাক্টর ৩নং ওয়ার্ড বিএনপি, ছাএনেতা-মামুন , তারেক,শরীফ,নয়ন,আহাদ,রাহিল,সামি,কপিল। প্রধান অতিথি গাজী নিজাম উদ্দীন বলেন, দেশের নবীন তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। তাহলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি মানুষকে মাদকবিরোধী সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ বলেন, সমাজে কতিপয় মহল তরুণ কিশোরদের কোমল ও সরলতার সুযোগে অপরাধ ও জঙ্গি তৎপরতাসহ নানাভাবে বিপদগামী করার চেষ্টা করে। আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সন্তানদের পরিবারের পক্ষ থেকে চোখে চোখে রাখতে হবে। তাদেরকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করে দিতে হবে।মাদক থেকে দূরে থেকে খেলাধুলাকে উৎসাহ দিয়ে এরকম টুর্নামেন্ট আয়োজনকে ধন্যবাদ জানান।
What's Your Reaction?