কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ

Dec 7, 2025 - 18:09
 0  34
কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ

কয়রা(খুলনা)প্রতিনিধি 
খুলনার কয়রায় দিনব্যাপি নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৬ আসনের সংসদ সদস্য পার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। 

রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বানিয়াখালী,ফুলতলা, হড্ডা, ভাগবা, আমাদী ইউনিয়নের আমাদী, ভান্ডারপোল, বালিয়াডাঙ্গা, খিরোলসহ বিভিন্ন স্হানে
দিনব্যাপি এ গণসংযোগ করেন তিনি। এ-সময় তিনি ইউনিয়নের হিন্দু মুসলমান সম্প্রদায়ের সকলের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। 
গণসংযোগে উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জামায়াতের খুলনা জেলা সূরা সদস্য কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলনা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow