আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন, সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো আগামীর জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘেœ সম্পন্ন করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে কী হযয়েছে তা আপনারা জানেন। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যাত্রা। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা সেভাবেই কাজ করব। দেশের জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই। কে জিতলো আর কে হারলো, এটা দেখা আমাদের বিষয় নয়। আমরা সততা, নিরপেক্ষতা এবং দক্ষতার পরিচয় দেবো। এজন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে। আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তাঁরা করবেন।
জেলা পুলিশের আয়োজনে রবিবার সকালে পুলিশ সুপার কনফারেন্স রুমে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ সুপার আরেফিন জুয়েল আরো বলেন, সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী একটি জেলা। এই জেলার সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলা জুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান তিনি। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির রামকৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, প্রেসক্লাবের যুগ্নসম্পাদক ও ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও এস এ টিভির শাহিন গোলদার, চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ভোরের পাতার মহিদার রহমান, ভোরের ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, এনপিবি নিউজ’র হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিন এর হাবিবুর রহমান সোহাগ, দৈনিক বাংলার আবু সাঈদ, সাংবাদিক মাসুদুুজ্জামান সুমন, রেজাউল ইসলাম বাবলু, হাবিবুল হাসান, আলী মুকতাদীর হৃদয়, আব্দুর রহমান, হাসান গফুরসহ সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।##
০৭.১২.২৫,
What's Your Reaction?