কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

Dec 7, 2025 - 17:55
 0  24
কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্ব ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাছানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা -৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি।

এসময় আরও উপস্হিত ছিলেন বিএনপি নেতা, এ্যাডভোকেট নজরুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান, সরদার মতিউর রহমান,আব্দুর রহিম সানা,আব্দুস সামাদ,শেখ সালাউদ্দীন লিটন,সিরাজুল ইসলাম,কোহিনুর আলাম,শেখ আব্দুর রশীদ,জি এম রফিকুল ইসলাম,নুর ইসলাম খোকন,খুলনা জেলা যুবদল নেতা বশীর আহমেদ শাহীন, কয়রা উপজেলা যুব দলের আহবায়ক শরীফুল ইসলাম,সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ,যুবদল নেতা ইছানুর রহমান,আবুল কালাম আজাদ কাজল,আহাদুর রহমান লিটন,আনারুল ইসলাম ডাবলু,আছাদুল হক,হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম,সদস্য সচিব ডি এম হেলাল উদ্দীন, কৃষকদলের আহবায়ক গোলাম রসুল,আবু সাইদ মালি,জাসাস নেতা জামাল ফারুক,খুলনা জেলা ওলাম দলের যুগ্ম-আহবায়ক মাওলান গোলাম মোস্তফা, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ,সদস্য সচিব মাহমুদ হাসান,আলমগীর হোসেন সহ স্হানীয় নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ শেখ মোঃ আবুল কাশেম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow