সাভার পৌর এলাকার রাস্তার করুণ অবস্থা

Feb 5, 2026 - 15:49
 0  32
সাভার পৌর এলাকার রাস্তার করুণ অবস্থা

খলিল, সাভার। 

সাভার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে ঢাকা জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো সাভার , আর বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো ঢাকা। আপনি চিন্তা করেন যেই ঢাকা হলো বাংলাদেশের রাজধানী আর রাজধানীর রাজধানী হলো সাভার। সেইখানে পৌর এলাকার রাস্তার করুণ অবস্থা এসব কথা বলেছে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী খোরশেদ আলম।বৃহস্পতিবার সকালে সাভারের দক্ষিণ রাজাশন আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর ৯বম তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুন্সি। এসময় আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর সভাপতি আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে ও  অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ, সাভার পৌর ৮ নং ওয়ার্ড রাজাশন কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম , সাভার পৌর বিএনপি নেতা ও সাভার পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা , সাভার সিটিজেন ক্লাব লিমিটেড এর সেক্রেটারী জেনারেল লায়ন মোঃ আলমগীর হোসেন সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজন করেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি খোরশেদ আলম সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow