সাভার ইসলাহী মজলিস ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খলিল, সাভার সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন নূরে মাদীনা হাজী হাতেম আলী মাদ্রাসার উদ্যোগে ইসলাহী মজলিস ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব অত্র মাদ্রাসা মসজিদে মাদ্রাসার সভাপতি ও সাভার পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী রানা শহিদ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার মুতাওয়াল্লি জসিম উদ্দিন ও সেক্রেটারি আব্দুল হান্নান এর সার্বিক তত্ত্বাবধানে অত্র মাদ্রাসা ও মসজিদের সার্বিক উন্নয়ন এবং পরিচালনা বিষয়ে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উক্ত ইসলাহী মজলিস ও বিশেষ আলোচনা সভায় কেরাম করেছে আনওয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও পালোয়ান পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা শাহেদ জহিরী। ঢাকা জেলার জামিয়াতুল উলূমিল ইসলামিয়্যার মুহাদ্দিস ও হাজী ীহাতেম আলী জামে মসজিদ এর খতিব মাওলানা মুফতি আব্দুল হাকিম।সুলতান আহমেদ জামে মসজিদ এর ইমাম ও খতিব মুফতি রেজাউল করিম কাসেমী। এছাড়াও নেতৃবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ শাহিন, সাভার থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার, সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন হোসেন, সাভার পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন রুমেন, সাভার পৌর যুবদল নেতা সুহেলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও স্থানীয় জনগণ।ইসলাহী মজলিস ও বিশেষ আলোচনা সভা পরিচালনা করেছে অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মুমিনুর রহমান।
What's Your Reaction?