আশুলিয়া থেকে সাড়ে সাত লিটার দেশীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
খলিল , সাভার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই আব্দুল মুত্তালিব সংগীয় ফোর্স নিয়ে শুক্রবার দুপুর সাড়ে বারটার সময় আশুলিয়া থানাধীন আশুলিয়া বুড়ির বাজার এলাকা হইতে সাড়ে সাত লিটার দেশীয় মদসহ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি ঢাকা জেলার আশুলিয়া থানার উত্তর গাজিরচট বুড়ির বাজার আকরাম হোসেন কাজল এর ছেলে কায়সার আহমেদ সজিব।উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
What's Your Reaction?