৫৩-৫৪ বছর ধরে একভাবে চলে আসা নিয়ম দেড়দুই বছরে পরিবর্তন করা যাবে না - সৈয়দা রিজওয়ানা হাসান

Jul 12, 2025 - 14:18
 0  63
৫৩-৫৪ বছর ধরে একভাবে চলে আসা নিয়ম দেড়দুই বছরে পরিবর্তন করা যাবে না - সৈয়দা রিজওয়ানা হাসান

খলিল, সাভার 

আমাদের তো পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা কার হাত ধরে হবে। আমরা একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিতে পারবো। কিন্তু একটা দেশ একভাবে চলে আসছে ৫৩-৫৪ বছর। তাতো আর দেড় দুই বছরে পরিবর্তীত হয়ে যায় না সম্পুর্ন বলে একথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে সাভার উপজেলা প্রাঙ্গণে সবুজে বাচুক সাভার,নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার এই পতিপ্রাদ্যকে সামনে রেখে সাভার উপজেলা প্রশাসন আয়োজিত একদিনে এক লক্ষ চারাগাছ রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছে  ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। স্বাগত বক্তব্য রেখেছে সাভার উপজেলা নির্বাহী অফিসার  ও  প্রশাসক আবু বকর সরকার। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়া সাভার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow