সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম.এ জলিল আর নেই 

Sep 29, 2025 - 19:14
 0  47
সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম.এ জলিল আর নেই 

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা  : সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং চেম্বার অফ কমার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এম.এ জলিল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৪ চার কন্যা সন্তান রেখে গেছেন। 
তিনি সাতক্ষীরা পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। 
সোমবার দুপুর ২.১৫ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজ নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 
২৯.০৯.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow