সমাজে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানের মধ্যে কোন বৈষম্য থাকবে না-আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি
মাদারীপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফায় ধর্মের যে বিষয় রয়েছে তা বাস্তবায়ন করতে পারলে সমাজে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানের মধ্যে কোন বৈষম্য থাকবে না। শান্তিতে বসবাস করতে পারবে দেশের প্রতিটি মানুষ গতকাল সোমবার রাতে মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় দুর্গা মন্দিরে সনাতনধর্মীদের সাথে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করে। এ সময় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সি, কালকিনি উপজেলা পূজা উৎযাপন কমিটির মৎসভাপতি শ্যামা প্রসাদ পাল সহ স্থানীয় বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সট: আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি।
What's Your Reaction?