পীরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগের সাবেক সম্পাদক আটক

Jan 30, 2026 - 22:13
 0  24
পীরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগের সাবেক সম্পাদক আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রালীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের রঘুনাথপুরস্থ আলীপুকুর ঈদগাহ্ মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।
পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদকে ৫৪ ধারায় আটক করে ঠাকুরগাঁও আদালতে সোপদ্দ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow