পটুয়াখালী-১ আসনে এবিপার্টির প্রার্থী ডা. ওয়াহাব মিনারের মনোনয়নপত্র সংগ্রহ

Dec 24, 2025 - 21:08
 0  37
পটুয়াখালী-১ আসনে এবিপার্টির প্রার্থী ডা. ওয়াহাব মিনারের মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালী প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) মনোনীত ১১১, পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওয়াহাব মিনারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে সহকারী জেলা নির্বাচন অফিসার মো. ওহিদুজ্জামান মুন্সীর নিকট থেকে মনোনয়নপত্রটি গ্রহণ করেন এবিপার্টি পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. কামাল হোসেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রকৌশলী মো. কামাল হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অনেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনীতি করলেও স্বাধীনতার পর জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। সংবিধানে ঘোষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এবিপার্টির মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে গণআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে এবিপার্টি রাজপথে সদা জাগ্রত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তবে জনগণ অবশ্যই এবিপার্টির পক্ষে রায় দেবে।’

এ সময় উপস্থিত ছিলেন এবিপার্টি পটুয়াখালী জেলা কমিটির সহকারী সদস্য সচিব মো. মুশফিকুর রহিম মনির, জেলা সদস্য জাকির হোসেন, আবু হানিফ জয়, মোসা. হাফিজা বেগম এবং মোসা. আসমা আক্তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow