​টাঙ্গাইলবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তিনবারের সাবেক এমপি আমানুর রহমান খান রানা

May 27, 2026 - 22:46
 0  12
​টাঙ্গাইলবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তিনবারের সাবেক এমপি আমানুর রহমান খান রানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ​শুভেচ্ছা বাণীতে আমানুর রহমান খান রানা বলেন: ​"প্রিয় টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আপনাদের জীবন শান্তি, কল্যাণ, ঐক্য ও মানবিকতায় পরিপূর্ণ হয়ে উঠুক। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সহিষ্ণুতা, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তোলাই আমাদের প্রধান স্বপ্ন।" ​দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন: ​"আপনারা জানেন, বাংলাদেশ সব সময়ই ষড়যন্ত্রকারীদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল। পলাশী থেকে ধানমন্ডি পর্যন্ত লর্ড ক্লাইভ, মীর জাফর, ইয়াহিয়া, জামায়াত, কিসিঞ্জার ও মোশতাক গংরা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার এই দেশকে বিষিয়ে তোলার চেষ্টা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করে রাখা হয়েছিল। তবে বঙ্গবন্ধুর অন্যতম একটি দর্শন ছিল—‘সত্য ও অসত্যের দীর্ঘ লড়াইয়ে প্রথম জয় অসত্যের হলেও, শেষ জয়টা কিন্তু সবসময় সত্যেরই হয়।’ আমি মনেপ্রাণে বিশ্বাস করি, এবারও সব ষড়যন্ত্র ভেদ করে সত্যেরই জয় হবে, ইনশাআল্লাহ।" ​বিবৃতির শেষে তিনি স্লোগান ও শুভকামনা জানিয়ে বলেন: ​জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ​ঈদ মোবারক ​জয় হোক টাঙ্গাইলের বিপ্লবী জনতার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow