পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো: একরামুল হক
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমলা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ একরামুল হক, একরামুল হক সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহর নামে উল্লেখ করে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মোঃ একরামুল হক পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি বলেন—ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক,ত্যাগের মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি সকলকে ঈদুল আজহার এই শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি, ত্যাগের মহিমা, বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বর্তমান তিনি পীরগঞ্জ উপজেলা বিএনপি'র আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং অ্যাডভোকেট ঠাকুরগাঁও জেলা জজ কোট। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি তার পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।তিনি আরো বলেন সমাজের বিত্তবান ও সম্পদশালীরা অসহায় গরিবদের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে এমনটাই প্রত্যাশা রাখছি এবং পীরগঞ্জ উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
What's Your Reaction?