কালিগঞ্জের বিষ্ণুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা:ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের

Nov 12, 2025 - 08:57
 0  50
কালিগঞ্জের বিষ্ণুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা:ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা।। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“দাঁড়িপাল্লা হলো জনগণের ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক। আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। জনগণের ভোট ও বিশ্বাসে আমরা ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব।তিনি আরও বলেন, “এই নির্বাচনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে।পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল গফফার, উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদার এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণায় স্থানীয় জনগণের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকাবাসী ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের প্রতি সমর্থন জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow