সাতক্ষীরার ৪টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার ৪টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রির্টানিং কর্মকর্তা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই শেষে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার এ ঘোষনা দেন। মনোনয়ন বাতিল কৃতরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে এক জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়। বাতিলকৃত প্রার্থী হলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এসএম মুজিবর রহমান ওরফে সরদার মুজিব। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তার সমর্থক হিসেবে ১% ভোটারের স্বাক্ষর যাচাই করে সঠিক না পাওয়ায় তা বাতিল হিসেবে ঘোষনা করা হয়। এছাড়া, এর আগে এই আসনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর মনোনয়নপত্রটি সাময়িক স্থগিত করা হয়েছিল। পরে তার সাজাপ্রাপ্ত মামলার রায়ের কপি যাচাই বাছাই শেষে তা আবারো পূর্নবহাল করেন জেলা রিটানিং কর্মকর্তা। এই আসনে বর্তমানে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন, বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মোঃ হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রেজাউল করিম। সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে এর মধ্যে একটি মনোনয়ন বাতিল ও ৭টি বৈধ ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা । বাতিলকৃত প্রার্থী হলেন, জাতীয় পার্টির রুহুল আমীন হাওলাদার গ্রুপ এর প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন। তার দেওয়া দলীয় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সঠিক না হওয়ায় তা বাতিল ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়পত্র বৈধ ৭ প্রার্থী হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পাটি (এবি পাটি) এর জিএম সালাউদ্দীন, বাংলাদেশ জাসদ এর মোঃ ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুফতি রবিউল ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম সাহেদ। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে আজ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন জেলা রির্টাানিং কর্মকর্তা। মনোনয়ন বাতিলকৃতরা হলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ডাঃ শহিদুল আলম, এছাড়া স্বতন্ত্র আরো দুই জন হলেন আসাফুদৌলা ও আসলাম আল মেহেদী। তাদের ১% ভোটার সঠিক না হওয়ায় বাতিল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওয়ায়েজ কুরুনীর মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। এই আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাসার, জাতীয় পার্টির মোঃ আলিফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজী আলাউদ্দীন, বাংলাদেশ মাইনরটি জনতা পাটি (বিএমজেপি) এর রুবেল হোসেন। এছাড়া সাতক্ষীরা-০৪ আসনে ৭টি মনোনয়ন পত্রের মধ্যে ৪টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃতরা হলেন, গণঅধিকার পরিষদ এর এইচ এম গোলাম রেজা, ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তার পুত্র জাতীয় পার্টি (রুহল আমিন হাওলাদার) গ্রুপের হুসাইন মোহাম্মদ মায়াজ, তার দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া, বিএনপি বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোঃ আব্দুল ওয়াহেদ, তার জমা দেওয়া ১% ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া, জাতীয় পার্টি (জেপি) আব্দুর রশীদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন। সাতক্ষীরার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, জেলার ৪টি আসনে মোট ৩৫টি মনোনয়ন বিক্রি হয়েছিল। এর মধ্যে ২৯টি মনোনয়ন জমা হয়েছিল। যাচাই বাছাই শেষে তার মধ্যে ১৯টি বৈধ ও ১০টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।## ০৩.০১.২৬
What's Your Reaction?