তিন আসনে শেরপুরের ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ একজনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

Jan 3, 2026 - 20:51
 0  24
তিন আসনে শেরপুরের ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ একজনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত ও অপর ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনিগন্ধায় ও ঘোষণা দেওয়া হয়।মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- শেরপুর-১ সংসদীয় আসন ১৪৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ।শেরপুর-৩ সংসদীয় আসন ১৪৫ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।অন্যদিকে শেরপুর-১ আসনে ঋণ খেলাপীসহ একাধিক কারণে বাতিল করা হয়েছে জাতীয়পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলামের মনোনয়নপত্র।দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে ইলিয়াস খানের মনোনয়নপত্র।ঋণ খেলাপীর কারণে বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র।তবে শেরপুর-৩ আসন থেকে কারও মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow