জামালপুরে শ্রমিকদল নেতার  অন্তরঙ্গ মূহুর্তের ছবি ভাইরাল

Sep 16, 2025 - 14:09
 0  205
জামালপুরে শ্রমিকদল নেতার  অন্তরঙ্গ মূহুর্তের ছবি ভাইরাল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যুবতীর সঙ্গে আবু বক্কর সিদ্দিক নামে এক শ্রমিকদল নেতার অন্তরঙ্গ মূহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইফবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।   

বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও মাদারগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

এর আগে বিএনপি নেতা আবু বক্কর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ নেতা রায়হান রহমতুল্লাহ রিমুর পক্ষে নির্বাচনী প্রচারণা করে তিনি বহিষ্কার হয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক এক যুবতীকে নিজের বুকের বাম পাশে জড়িয়ে ধরে সেলফি তুলেছে। এ সময় তাদের শরীরে কোনো কাপড় ছিলো না। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা এখন সর্বমহলে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘আমার বাড়ীতে লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করেছি। সেই মামলার আসামি আমাকে ব্ল্যাকমেইল করতেই এসব করছে'।

এ ব্যাপারে উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনের মোবাইল ফোনে সাংবাদিকরা কল দিলে তিনি প্রথমেই স্বাক্ষাতে কথা বলতে চান। কিছুক্ষন অপেক্ষা করার পর আবার যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।’ 

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান রতন বলেন, ‘আমি ছবি দেখি নাই। দেখলে বলতে পারবো। ছবি না দেখে কোনো মন্তব্য করতে পারবো না।

মেহেদী হাসান
জামালপুর। 
১৬-০৯-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow