কিশোরগঞ্জের হাওরে পানি উন্নয়ন বোর্ডের ১০ কোটি টাকার বাঁধ নির্মাণ ৭৬ শতাংশ কাজ সম্পন্ন

Jan 31, 2026 - 11:48
 0  678
কিশোরগঞ্জের হাওরে পানি উন্নয়ন বোর্ডের ১০ কোটি টাকার বাঁধ নির্মাণ ৭৬ শতাংশ কাজ সম্পন্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে শাহ সারওয়ার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন চংনোয়াগাঁও গ্রামে ধনু নদীর তীর ঘেঁষে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রায় ১০ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, ফসল রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধের লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির নির্ধারিত মেয়াদ ৩০ জুন ২০২৬ ইং পর্যন্ত থাকলেও কাজের অগ্রগতি সন্তোষজনক। ইতোমধ্যে মোট কাজের প্রায় ৭৬ শতাংশ সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, “নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কাজের মান বজায় রেখে দ্রুততার সঙ্গে বাঁধ নির্মাণ সম্পন্ন করা হচ্ছে।” স্থানীয় বাসিন্দারা জানান, এই বাঁধ নির্মিত হলে বর্ষা মৌসুমে ধনু নদীর পানিতে হাওরাঞ্চলের ফসলি জমি ডুবে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। পাশাপাশি নদীভাঙন রোধ হওয়ায় এলাকার মানুষ ও কৃষকরা উপকৃত হবেন। এলাকাবাসী আশা করছেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে হাওর এলাকার কৃষি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow