উলিপুরে প্রশাসক নিয়োগ না দিতে ডিসি’র কাছে পান্ডুল ইউনিয়নবাসীর আবেদন

Jan 27, 2026 - 23:57
 0  18
উলিপুরে প্রশাসক নিয়োগ না দিতে ডিসি’র কাছে পান্ডুল ইউনিয়নবাসীর আবেদন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ না দেয়ার দাবিতে পান্ডুল ইউনিয়নবাসীর পক্ষে প্রায় ১ হাজার নারী-পুরুষ স্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) ওই আবেদনে পান্ডুল বাসীর সার্বজনীন স্বার্থ রক্ষায় প্রশাসক নিয়োগ না দিতে জেলা প্রশাসকের নিকট আহবান জানানো হয়েছে। জানা গেছে, পান্ডুল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে ১নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মালদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি দায়িত্বপালন কালে গত বছর জন্মনিবন্ধন কার্যক্রমে কুড়িগ্রাম জেলায় পান্ডুল ইউনিয়ন প্রথম স্থান অধিকার করে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থিত বর্তমানে কারান্তরিন আরেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মোত্তালেব তার মতো করে একটি আবেদনের মাধ্যমে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ষড়যন্ত্র করতে থাকে। এ সংবাদ জানার পর পান্ডুল ইউনিয়নবাসীর পক্ষে বিভিন্ন মৌজার লোকজন প্রশাসক নিয়োগের চক্রান্তের প্রতিবাদে ফেটে পড়ে। আবেদনকারী দেলওয়ার হোসেন, শোয়াইব হোসেন সহ আরও অনেকে জানান, উপজেলার গুনাইগাছ ইউনিয়ন ও উলিপুর পৌরসভায় প্রশাসক নিয়োগের কারণে জনগণের ভোগান্তীর খবর আমরা জানি। সেজন্য আমাদের ইউনিয়নে প্রশাসক নিয়োগ না করার জন্য ডিসি স্যারের হস্তক্ষেপ কামনা করেছি। এ ব্যাপারে জানতে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সেল ফোনে কল করলে তিনি রিসিভ করেন নি। এমনকি এসএমএস এর মাধ্যমেও তার মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow