বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় ঢালাই শ্রমিক ফাহিমকে ছুরিকাঘাতে হত্যা

Feb 14, 2026 - 19:36
 0  12
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় ঢালাই শ্রমিক ফাহিমকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া শহরের মাটিডালী এলাকায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বর্বরোচিত হামলার শিকার হয়ে মো. ফাহিম হাসান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাটিডালী বিমান মোড় ও উপজেলা পরিষদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফাহিম স্থানীয় একটি ঢালাই কারখানার শ্রমিক এবং বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।

ঘটনার বিবরণ:
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে ফাহিম তাঁর কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি মাটিডালী উপজেলা পরিষদের সামনে পৌঁছালে ওতপেতে থাকা ঘাতক তনয় তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তনয় তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

প্রশাসনের পদক্ষেপ:
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত তনয় বর্তমানে পলাতক রয়েছেন এবং তাঁকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow