জামালপুরে ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ

Aug 15, 2025 - 20:27
 0  56
জামালপুরে ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ

জামালপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার গভীররাতে সদর উপজেলার দিগপাইত  ইউনিয়নের হলিজাটা গ্রামে মুন মিথি ফিলিং স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছে- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের শাহিনুর ইসলাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার জয়পুর গ্রামের জালাল উদ্দিন, টাঙ্গাইলের আকুরটাকুরপাড়ার সুশান্ত পাল, -মাকরকুল গ্রামের  তোফাজ্জল হোসেন, মির্জাপুর বাইপাস রোডের ছানোয়ার হোসেন, ঘাটাইল কাচড়া গ্রামের বেল্লাল হোসেন ও মধুপুরের গাছাবাড়ী গ্রামের সজীব মিয়া।

সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক জানান, 
এ সময় তাদেররকাছ থেকে জুয়াা খেলার সরঞ্জাম,নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। 

সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক আরও জানান, 
 জুয়া আইনে মামলা দায়ের করার পর শুক্রবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান 
জামালপুর। 
১৫-০৮-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow