যশোদল ইউনিয়নে হুমকী অপহরণ নিয়ে মডেল থানায় এক নারীর অভিযোগ

Jan 28, 2026 - 00:01
 0  24
যশোদল ইউনিয়নে  হুমকী অপহরণ নিয়ে মডেল থানায় এক  নারীর অভিযোগ

কিশোরগঞ্জ সংবাদদাতা। কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দীন এর স্ত্রী মোছাঃ বিলকিস আক্তার তার পুত্র পিয়াস (১৯) কে খুজে না পেয়ে পূর্ব বিরোধের জেরে জড়িত কতিপয় ব্যাক্তির নামে তার পুত্র কে অপহরণ সহ খূন জখমের হুমকী বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 আবেদনকারীর ধারণা অভিযুক্তরা পিয়াস(১৯) নামের যুবককে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন বলে উদ্ধারের জন্য আবেদনকারী থানায় অভিযোগ করেছেন।

থানা কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্হা নিবেন বলে এ প্রতিনিধি জেনেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow