নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দাঁতভাঙ্গা জবাব দিবে বিএনপি - নুরুল আমিন চেয়ারম্যান

Nov 25, 2025 - 16:05
 0  21
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দাঁতভাঙ্গা জবাব দিবে বিএনপি - নুরুল আমিন চেয়ারম্যান

 বাচ্ছু পাটোয়ারী, মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ      
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান পবিত্র ওমরা পালন শেষ করে মিরসরাই আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্হানীয় নেতাকর্মীরা।।
সোমবার ২৪ নভেম্বর  মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে বড়তাকিয়া পর্যন্ত মোটরসাইকেল শোভযাত্রা শেষে স্হানীয় বড়তাকিয়া বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের খেলায় মেতে ওঠেছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে।নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে তাঁদের দাঁতভাঙ্গা জবাব দেবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি।


এ-সময় তিনি আরও বলেন, আপনারা স্বৈরাচারকে বিদায় করার জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন। আপনাদের অনেক নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে সেগুলো ভুলে স্বৈরাচারের মতো আচরণ করতেছেন আপনারা। আগামী নির্বাচনে জনগণ তাঁদের ইচ্ছে মতে যাকে ইচ্ছে তাকে ভোট দিবে, আমরা তা মেনে নেবো ইনশাআল্লাহ।।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow