কয়রায় দ্বিমাসিক প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় সুন্দরবনে জলবায়ু -সহনশীল জীবিকায় নারীদের অভিযোজন পরিকল্পনা প্রকল্পের দ্বিমাসিক প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজন এবং গ্লোবাল সেন্টার অন এডাপটেশনের (জিসিএ) অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্ব সভায় আরও উপস্হিত ছিলেন কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ,ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসান আব্দুল্লাহ রাফাত,মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার রাউফুর আদনান,এরিয়া সুপাইভাইজার শামীম হোসাইন ও সেলিম আহমেদ সহ মহেশ্বরীপুর ও উত্তর বেদকাশি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, লোকাল লেভেলের কমিউনিটির লিডার, সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, ক্লাব প্রতিনিধি, কৃষক নেতা, ঘের মালিক, মহিলা উদ্যোক্তা, রুরাল ভালনারেবল কমিউনিটি সদস্যবৃন্দ।
What's Your Reaction?