মির্জাপুরে সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসাধীন আলী ও তার পরিবারকে প্রাণনাষের হুমকি
বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকবৎসাধীন রযেছেন উপজেলার ওয়ার্শী ইউনিয়নের দওলীপাড়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মোঃ আলী হোসেন।
এ ঘটনায় ভূক্তভোগীর মা রেনু বেগম মির্জাপুর থানায় মামলা দায়ের করায় অভিযোক্তরা পূনরায় তাদের প্রাণনাষের হুমকি দিচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে আহত আলী হেসেন এর মা রেনু বেগম বলেন আমার পিতার ওয়ারিশকৃত জমি নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলে আসছে।এই বিরোধের জেরে আসামী আলম খান,রনি খান ও পারভিন বেগম আমার ছেলের উপর কয়েক দিন আগে হামলা করলে স্থানীয় প্রতিবেশীরা এসে রক্ষা করে। বিষয়টি স্থানীয় গন্যমান্যদের মিমাংশার চেষ্টায় দুই দিন সময় নিলে আমরা তাদের কথামত অপেক্ষা করতে থাকি।কিন্তু গত ০৭/১১/২৫ইং তারিখে সকালে আমার ছেলে আলী হোসেন আমাদের বাড়ির ওঠনে কাজ করছিল,ঠিক তখন আসামী আলম খান কাঠের লাঠি দিয়ে আমার ছেলে কে পিছন থেকে মাথায় বাড়ি মারে,এতে আমার ছেলের মাথা ফেটে রক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়।এসময় রনি খান ও পারভিন বেগম এসে এলোপাথারী ভাবে মারতে থাকে।এ সময় আমার পুত্র বধু ৬ মাসের অন্তসত্তা লিপি বেগম আগাইয়া গেলে তারা তাকেও মারধর করে। এক পর্যায় আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছোটে এস তাদের এই সন্ত্রাসীদের থেকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যান। আলী হেসেন এর মা রেনু বেগম আরও বলেন আমার ছেলে এখনও হাসপাতাল ভর্তি আছে।আমি থানায় মামলা করেছি,আসামীরা মামলা তোলে নিতে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
What's Your Reaction?